31.6 C
Dhaka
Friday, June 19, 2026

Vpower Casino Welcome Bonus: Your Gateway to Exciting Play

Embarking on a new online casino adventure...

Казино Топ: Лучшие Онлайн-Казино 2024

Казино Топ: Лучшие Онлайн-Казино 2024 Выбор надежного казино Рейтинг...

Clubhouse Casino Australia: Your Ultimate Review & Guide

Embarking on your online gaming journey in...

এসএসসি’র ফলপ্রত্যাশীদের জন্য তিন নির্দেশনা

বাংলাদেশশিক্ষাএসএসসি'র ফলপ্রত্যাশীদের জন্য তিন নির্দেশনা

সাইফুল ইসলাম সানি: এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রত্যাশীদের জন্য তিনটি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (২০ মে) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারিকালে সংশ্লিষ্ট সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার আলোকে নিম্নোক্ত নির্দেশাবলী মেনে ফল সংগ্রহ করতে হবে। রাইজিংবিডির খবর।

নির্দেশনাগুলো হলো-
এ বছর এসএসসি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষাকেন্দ্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাঠানো হবে না। তাই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

যারা এসএমএস এর মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদেরকে ফল প্রকাশের আগেই নিম্নোক্ত পদ্ধতিতে রেজিস্ট্রেশন করতে হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে মেসেজ অপশনে লিখুন- SSC <স্পেস> দিয়ে লিখুন Board Name (প্রথম তিন অক্ষর) <স্পেস> Roll <স্পেস> Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ। আগামী ২১ মে’র পর যেকোনো দিন ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল প্রকাশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি।

জানা গেছে, এ প্রস্তাব প্রাধানমন্ত্রীর কাছে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী যেদিন সময় নির্ধারণ করবেন সেদিন এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

 

এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles