30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

Lucky Mister Casino Welcome Bonus: Your Ultimate Guide

Embarking on an online casino adventure can...

Bof Casino Welcome Bonus: Your Expert Guide

Starting your online casino adventure can be...

করোনায় আক্রান্ত খালেদা জিয়া

জাতীয়করোনায় আক্রান্ত খালেদা জিয়া

বার্তা ডেস্কঃ করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ রবিবার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে। তবে এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করছে তার নেতৃত্বাধীন দল এবং পরিবার। এর আগে, করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে বলে সংবাদ প্রচারিত হলেও তা অস্বীকার করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুন।
শনিবার বিকাল ৩টার দিকে ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ তার বাসায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও বাসায় যান। এ সময় তার উপস্থিতিতে খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয় বলে প্রচারিত হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগ্নে ডা. মামুন জানান, এমন ঘটনার কোনো সত্যতা নেই। আমিই তার রেগুলার চেকআপ করি। রেগুলার চেকাপের অংশ হিসেবে ব্লাড টেস্ট করতে হয়। এটার জন্য তার ব্লাড নিতেই টেকনেশিয়ান নিয়ে ফিরোজায় গিয়েছিলাম। এটা কোনো করোনা পরীক্ষার অংশ না। খালেদা জিয়ার করোনা পরীক্ষার খবর নিতান্তই বিভ্রান্তিমূলক।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, এটি চেয়ারপারসনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়নি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles