32.1 C
Dhaka
Tuesday, August 25, 2026

Sera sagen selbige Gamer uber nachfolgende Apps: Nutzerbewertungen im Play Search & App Buy

Verfugbarkeit: Unsereiner beäugen in, aufwarts nachfolgende Weise...

Sera sagen die Gamer uber selbige Apps: Nutzerbewertungen im Play Search & App Buy

Verfugbarkeit: Unsereins schauen unter, aufwarts unser Fasson...

Dies vermag male via einen Play’n Hop Softwareanwendungen Entwickler Wissen

Unsre erfolgreichsten Play'n Ut Casinos 2025 �...

কৃষিমন্ত্রীকে কটূক্তি, মধুপুরে আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত

টাঙ্গাইলকৃষিমন্ত্রীকে কটূক্তি, মধুপুরে আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে নিয়ে কটূক্তি করায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছরোয়ার আলম খান মধুপুর উপজেলা পরিষদেরও চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খানের সভাপতিত্বে জেলা পরিষদের সভাকক্ষে সোমবার দুপুরে এ সভা হয়। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, প্রস্তাবিত কমিটির সহসভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খান আহমেদ শুভ, দপ্তর সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। সভায় উপস্থিত একাধিক আওয়ামী লীগ নেতা জানান, অধিকাংশ বক্তা ছরোয়ার আলম খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় সর্বসম্মতিক্রমে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সম্পর্কে ‘কটূক্তি’ করায় ছরোয়ার আলম খানকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ছরোয়ার আলম খান বেসরকারি একটি টেলিভিশনের নির্বাচনবিষয়ক একটি অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। পরে মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে ছরোয়ার আলম খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles