33 C
Dhaka
Tuesday, October 6, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

জমি নিয়ে বিরোধে সখীপুরে ভাতিজাদের দায়ের কোপে চাচা খুন

সখীপুরজমি নিয়ে বিরোধে সখীপুরে ভাতিজাদের দায়ের কোপে চাচা খুন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ভাতিজাদের দায়ের কোপে চাচা ফালা মিয়া(৫৫) খুন হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার হাতীবান্ধা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নিহত ফালু মিয়ার স্ত্রী ও ছেলেসহ চারজন গুরুতর আহত হয়েছেন। ফালু মিয়া ওই গ্রামের মৃত: চান মিয়ার ছেলে।আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়ত ফালু মিয়া ও তার সহোদর বাবর আলীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে ১১ টায় বাবর আলীর ছেলে জাফর ও নাজিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা শাবল নিয়ে ফালুর বাড়িতে হামলা চালায়। তারা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবর আলী ও অন্যদের গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে তারা চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর ফালু মিয়া মারা যান। আহতরা হলেন ফালু মিয়ার স্ত্রী আজীরন(৫০)ছেলে রিপন(২৫) বিয়াই মোংলা(৫০) ও তার স্ত্রী হালিমা(৪৫)। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন বলেন, ফালু ও তার সহোদর ভাই বাবর আলীর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। একাধিক মামলাও চলছে । সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মতিন বলেন, নিহত ফালু মিয়ার শরীরে কোপের একাধিক চিহ্ন রয়েছে। সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে ফালু মিয়া খুন হয়েছেন।মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles