27.2 C
Dhaka
Sunday, June 21, 2026

Ewolucja hazardu jak gra zmieniała się na przestrzeni wieków

Ewolucja hazardu jak gra zmieniała się na...

Strategier til at optimere dit spil inden for gambling

Strategier til at optimere dit spil inden...

Ripper Casino Online: Navigating Industry Trends

The online casino landscape is constantly evolving,...

টেকনাফ থেকে ইয়াবার চালান সখীপুরে, আঃলীগ নেতাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সখীপুরটেকনাফ থেকে ইয়াবার চালান সখীপুরে, আঃলীগ নেতাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ১২শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বাঘবেড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনঃ উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪নং ওর্য়াড় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৫), বাঘবেড় এলাকার শফিকুল ইসলামের মেয়ে জেসমিন আকতার (২১), জামালপুর জেলার পলাশগড় এলাকার ইদ্রিস আলীর মেয়ে ইতি আক্তার (২৩), বাটাজোড় এলাকার আজহার আলীর ছেলে আলী আকবর (২৮)। এ ঘটনায় এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় মাদক আইনে মামলা করেছেন।
রফিকুল ইসলাম ৪নং ওর্য়াড় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বিষয়টি গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান সখীপুর উপজেলার বাঘবেড় এলাকায় জেসমিন আকতারের বাড়িতে আসছে। এমন সংবাদে সোমবার সকাল থেকে ওই এলাকায় পুলিশ অবস্থান নেয়। পরে দুপুরে মাদক কারবারিরা জেসমিনের বাড়ির পাশে আসলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে মাদকের কারবার করে আসছিল।

সহকারী পুলিশ সুপার (সখীপুর-বাসাইল সার্কেল) আবদুল মতিন মিয়া জানান, ১২ শ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলেও তিনি জানান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles