28.3 C
Dhaka
Monday, June 22, 2026

Grand Mondial Casino Willkommensbonus: Dein Start ins Glück

Die Welt der Online-Casinos lockt mit verlockenden...

Grande Vegas Casino Registrierung: Vor- und Nachteile im Überblick

Viele Spieler suchen nach einem zuverlässigen Online-Casino,...

Evolução histórica dos jogos de azar na sociedade brasileira

Evolução histórica dos jogos de azar na...

দুর্গাপূজা উপলক্ষে সখীপুর থানা পুলিশের মতবিনিময় সভা

সখীপুরদুর্গাপূজা উপলক্ষে সখীপুর থানা পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে সখীপুর থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা ডাক বাংলো চত্বরে বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি আমির হোসেনের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার(বাসাইল-সখীপুর) সার্কেল আব্দুল মতিন, ওসি তদন্ত লুৎফুল কবির, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সেকেন্ড অফিসার বদিউজ্জামান, পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার, অকিল প্রিয় সরকার, রবিন্দ্র বর্মন বক্তব্য দেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার আবদুল মতিন বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে, পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ বছর উপজেলায় ২৯ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles