28.3 C
Dhaka
Friday, June 12, 2026

Winnita in Italia: Caratteristiche, Giochi e Pronostici Sportivi

Winnita in Italia: Caratteristiche, Giochi e Pronostici...

Golden Crown App: Your Mobile Casino Experience Redefined

Golden Crown App: Your Mobile Casino Experience...

Importance de l'étiquette dans un casino comment se comporter avec élégance

Importance de l'étiquette dans un casino comment...

নতুন ১২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

জাতীয়নতুন ১২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

বার্তা অনলাইন: নতুন ১ হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (২ জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এ গেজেট প্রকাশ করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মুক্তিযোদ্ধাদের এ গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ওয়েবসাইটে (www.bgpress.gov.bd) পাওয়া যাবে।প্রায় দেড় লাখ আবেদন থেকে তিন ধাপে দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে এ গেজেট প্রকাশ করা হলো বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।  উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ তালিকা অনুমোদন হয়।নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের দেয়া সব সুযোগ-সুবিধা পাবেন।

এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles