22.2 C
Dhaka
Monday, March 16, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

প্রথমে ধাক্কা, পরে শিশু নাদিয়ার উপর দিয়ে উঠে যায় অটোভ্যান

সখীপুরপ্রথমে ধাক্কা, পরে শিশু নাদিয়ার উপর দিয়ে উঠে যায় অটোভ্যান

নিজস্ব প্রতিবেদকঃ মায়ের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় মুদি দোকানে চিপস্ কিনতে যাওয়ার পথে টাঙ্গাইলের সখীপুরে অটোচাপায় ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হেংগার চালা গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী এলাকা হেংগার চালা গ্রামের হাফিজ উদ্দিনের ৪ বছরের মেয়ে নাদিয়া। শনিবার বিকেলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে মুদি দোকানে চিপস্ কিনতে যায়। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি অটো নাদিয়াকে প্রথমে ধাক্কা দেয়। পরে সে মাটিতে পড়ে গেলে অটোভ্যানটি তার উপর দিয়ে উঠে যায়। এতে সে আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজন অটো চালক বাবুল চন্দ্রকে পালিয়ে যেতে সহায়তা করে বলেও অভিযোগ রয়েছে। অটোচালক বাবুল চন্দ্র ওই ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর এলাকার মৃত লাল মোহনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন অটোচাপায় শিশু নাদিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, অটোচাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই অটোচালক পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles