31.3 C
Dhaka
Tuesday, June 23, 2026

Success Stories at Rocketplay Casino Australia: Real Wins and Experiences

Australia's online gaming scene has gained immense...

Tutustu Pelipeto Casino Online -palveluihin ja etuihin

Nykyään yhä useammat pelaajat siirtyvät online-pelaamisen maailmaan,...

প্রথমে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে : তথ্যমন্ত্রী

জাতীয়প্রথমে ৫০টি অনলাইন গণমাধ্যমের নিবন্ধন হবে : তথ্যমন্ত্রী

বার্তা ডেস্কঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমবারের মতো নিবন্ধন দেওয়া হবে। ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেওয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে অনলাইনগুলোর রেজিস্ট্রেশন দেওয়া হবে। অনলাইনগুলো নিবন্ধন দেওয়ার জন্য আমরা দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে সবগুলো অনলাইনের ব্যাপারে তদন্তের দায়িত্ব দিয়েছিলাম। তারা অনেকগুলো অনলাইনের ব্যাপারে রিপোর্ট দিয়েছে আমাদের কাছে। আমরা বলেছিলাম ঈদের আগে অনলাইনগুলো রেজিস্ট্রেশনের ব্যাপারে ঘোষণা দেব।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা অনেকগুলো অনলাইনের ব্যাপারে রিপোর্ট পেয়েছি। আপাতত ৫০টি অনলাইনের ব্যাপারে পজিটিভ রিপোর্ট পেয়েছি। সেগুলো আজকে রাতে ওয়েবসাইটে আপলোড হবে। তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ঈদের পরে রেজিস্ট্রেশন করে নেবে।

এ ছাড়া যেসব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

সূত্রঃ কালের কণ্ঠ অনলাইন। 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles