30 C
Dhaka
Sunday, May 17, 2026

বাঁ হাত চুলকালে যা হয়…

সখীপুরবাঁ হাত চুলকালে যা হয়...

সংস্কার বলে, বাঁ হাত চুলকানোর অর্থ লক্ষ্মী ছেড়ে যাওয়া। কিন্তু একেবারেই অন্য কথা জানায় ভারতীয় বাস্তুশাস্ত্র।
বাঁ হাত চুলকোলে নাকি খারচ বাড়ে, এমন এক সংস্কার সারা ভারতেই চালু। আর ডান হাত চুলকালে আয়। কিন্তু এমন সংস্কারের পিছনে কি আদৌ কোনও যুক্তি কাজ করে?
দেশীয় সংস্কার বলে, বাঁ হাত চুলকানোর অর্থ লক্ষ্মী ছেড়ে যাওয়া। এমন ক্ষেত্রে হঠাৎ অর্থনাশ, চুরি, ডাকাতি অথবা অন্য কোনও ক্ষেত্রে বিপুল খরচ ঘটতে পারে বলে আশঙ্কা করে এই সংস্কার। আবার অন্যদিকে ডান হাত চুলকালে ধরে নেওয়া হয় লক্ষ্মীলাভের সম্ভাবনা। হঠাৎ অর্থাগম, কোনও দূর আত্মীয়ের সূত্রে সম্পত্তিলাভ, নিজেরই লুকিয়ে রাখা এবং পরে ভুলে যাওয়া টাকা হাতে আসা ইত্যদি যা খুশি ঘটতে পারে বলে মনে করা হয়।
সংস্কার অনুসারে উপরের বক্তব্য কেবল পুরুষের জন্য প্রযোজ্য। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উলটো। সেখানে ডান হাত চুলকালে অর্থহানি আর বাম হাতে অর্থলাভের কথা বলা হয়।
কিন্তু একেবারেই অন্য কথা জানায় ভারতীয় বাস্তুশাস্ত্র। এই মত অনুসারে, হাতের পাতা চুলকানোর অর্থ দেহে শক্তির সংবহন। বাঁ হাত আমাদের দেহের একটি অপ্রত্যক্ষ অঙ্গ। এক্ষেত্রে যদি অর্থব্যয় হয়, তা হলে তাকে খারাপ বলে চিহ্নিত করা যায় না। তাকে অনাকাঙ্ক্ষিত বলা যায়। বাস্তু মতে, হাতের পাতা চুলকোলে তা থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে। এমন ক্ষেত্রে কাঠের উপরে হাত ঘষে নেওয়াই উচিত। অনাকাঙ্ক্ষিত শক্তি এর ফলে কাঠে সঞ্চারিত হয়। তা দেহের অন্য কোনও ক্ষতি সাধন করতে পারে না।

Ebela

Check out our other content

Check out other tags:

Most Popular Articles