27 C
Dhaka
Friday, June 19, 2026

Beginner’s Guide: Luckyelf Casino Mobile App Tips

Getting started with online gaming is a...

Lucky Green Casino Games: Your Ultimate Gaming Guide

Lucky Green Casino invites players to explore...

Lucky Star Casino Welcome Bonus: Your Guide to Getting Started

Embarking on your online gaming journey can...

“বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী” সখীপুরে সেনা প্রধান শফিউদ্দিন আহমেদ

জাতীয়"বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী" সখীপুরে সেনা প্রধান শফিউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সুখে-দুঃখে সকল সময়ে দেশের মানুষের পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। যে কোন দুর্যোগে আমরা আমাদের সামর্থের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা-কুতুবপুর ডিগ্রী কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরো বলেন, সারাদেশে আমরা ১ লাখ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি, চিকিৎসাসেবা দিয়েছি। এর পাশাপাশি গবাদী পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুর্বনজয়ন্তী, একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও সুবর্নজয়ন্তী উদযাপন করছি।
সেনাপ্রধান এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন।
এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর উর্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles