28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

Giocare online in sicurezza: la guida all’accesso di RushBet Casino

Il gioco d'azzardo online offre una vasta...

Understanding responsible gambling Key strategies for a balanced approach

Understanding responsible gambling Key strategies for a...

Online oder Offline Wo spielt man besser

Online oder Offline Wo spielt man besser Die...

বাবা-মায়ের ঝগড়া, অভিমানে মেয়ের আত্মহত্যা

সখীপুরবাবা-মায়ের ঝগড়া, অভিমানে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মা-বাবার সাথে অভিমান করে রোকসানা আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। রোববার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে এ ঘটনা ঘটে।
রোকসানা ওই গ্রামের ব্যবসায়ী আব্দুর রশিদ মিয়ার মেয়ে এবং টাঙ্গাইল শেখ ফজিলাতুন্নেছা কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকসানার মা-বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এগুলো তার কাছে অসহ্য লাগতো। ঘটনার দিন সন্ধ্যায় রোকসানার বাবার সাথে মায়ের ঝগড়া হলে এ নিয়ে সে প্রতিবাদ করে। এক পর্যায়ে বাবা-মায়ের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে।

সখীপুর থানার উপ-পরিদর্শক সুকান্ত রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles