28.3 C
Dhaka
Monday, June 22, 2026

Level Up Casino in Deutschland: Top Strategien für Gewinne

Die Welt der Online-Casinos entwickelt sich ständig...

Sahara Sands Casino Spiele: Tipps für Anfänger im Überblick

Der erste Schritt in die aufregende Welt...

সংসদে ভুতুড়ে বিদ্যুৎ বিলের সমাধান চাইলেন এমপি জয়

জাতীয়সংসদে ভুতুড়ে বিদ্যুৎ বিলের সমাধান চাইলেন এমপি জয়

সাইফুল ইসলাম সানি: সখীপুর-বাসাইলে বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে বিলের সমাধান চাইলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। গত বুধবার জাতীয় সংসদের এক প্রশ্নোত্তর পর্বে তিনি তাঁর নির্বাচনী এলাকার দীর্ঘদিনের সমস্যা এ ভুতুড়ে বিলের বিষয়টি উত্থাপন করেন। এ সময় তিনি মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, সখীপুর-বাসাইলে বিদ্যুৎ বিভাগের মিটার রিডারেরা (মিটার পাঠক) গ্রাহকদের মিটার না দেখেই গ্রাহকদের নামে মনগড়া ভুতুড়ে বিল করেন। এ কারণে নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ ও অনুষ্ঠানে গেলে জনগণের ক্ষোভের মুখে পড়তে হয়। জনগণের একটাই দাবি- তারা এ ভুতুড়ে বিলের সমাধান চান। এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হিসেবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করে চলেছেন; সেখানে আমার এলাকার এমন ভুতুড়ে বিল মেনে নেওয়া যায়না। এ সময় তিনি আরও বলেন, আমার সখীপুর-বাসাইলে বিদ্যুতের সরবরাহ লাইন এতই খারাপ যে, আকাঁশে একটু মেঘের দেখা মিললেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় চলে এ অচলাবস্থা। সব শেষে তিনি সখীপুর-বাসাইলের জনগণের দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের জন্যে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles