34.6 C
Dhaka
Tuesday, June 23, 2026

Spinago Casino Registration: Your Questions Answered

Are you excited about joining Spinago Casino?...

Expert Guide to Boho Casino Bonus: Maximize Your Rewards

Welcome to our expert guide on the...

Pros and Cons of Goldex Casino Australia

Goldex Casino Australia has gained popularity among...

সখীপুরের ইউএনও করোনায় আক্রান্ত

সখীপুরসখীপুরের ইউএনও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে যিনি শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন সেই সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা এবার নিজেই করোনা সংক্রমিত হয়েছেন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ জুলাই তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রোববার সকালে করোনা পজেটিভের কথা জানানো হয়। এর আগে গত ৯ জুলাই ইউএনওর স্বামী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জুয়েলের করোনা পজেটিভ শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, গত ১০ জুলাই স্বামীর পর ইউএনও ও তার মা, ছেলে এবং গৃহকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। রোববার ওই পরিবারের চার জনের পাঠানো নমুনায় ইউএনও’র করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি তার স্বামীর পজেটিভের পর থেকেই নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, তিনি ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তাদের পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles