31.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

Maximize Your Winnings with Fortune Clock Bonus

In the competitive world https://fortuneclockcasino-online.com/bonuses/ of online...

In-Depth Analysis of Royal Planet Bonus: Maximizing Your Rewards

Online casinos have gained immense popularity in...

Understanding the Loot Welcome Bonus: What You Need to Know

The Loot Welcome Bonus offers a fantastic...

সখীপুরের বহেড়াতৈলে মুক্তিযুদ্ধের শপথ স্তম্ভের পাশে নিমার্ণ হচ্ছেনা ভূমি অফিস

সখীপুরসখীপুরের বহেড়াতৈলে মুক্তিযুদ্ধের শপথ স্তম্ভের পাশে নিমার্ণ হচ্ছেনা ভূমি অফিস

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের তীব্র প্রতিবাদে মুখে অবশেষে মুক্তিযুদ্ধের শপথ স্তম্ভের পাশে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ হচ্ছে না। রোববার সকালে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম সখীপুর উপজেলার বহেড়াতৈল শপথ স্তম্ভ পরির্দশন করে এ নির্দেশনা দেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউএনও আসমাউল হুসনা লিজা, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, আ.লীগ সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত সিকদার, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক এনামুল হকসহ উপজেলার অসংখ্য মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শপথ স্তম্ভ পরির্দশন শেষে এমপি জোয়াহেরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের এই শপথ স্তম্ভটি শুধু সখীপুরের সম্পদ নয়। এটি দেশের সম্পদ। এর সঙ্গে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত। এটি সকলের আবেগ ও অনুভূতির বিষয়। এই স্তম্ভের পাশে ভূমি অফিস নির্মাণ যৌক্তিক নয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে শপথ স্তম্ভটি পরিদর্শন করেছি। তিনি বিকল্প একটি জায়গায় ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের নির্দেশনা দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হবে।
উল্লেখ্য, উপজেলার বহেড়াতৈলে মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর শপথ স্তম্ভের পাশে ইউনিয়ন ভূমি অফিসের পাকা ভবন নির্মাণ কাজ চলছিলো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠে। পরে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা সাময়িকের জন্য ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles