29 C
Dhaka
Sunday, May 17, 2026

সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

সখীপুরসখীপুরের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ে ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয় মাঠে আলোচনা সভা করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলাম। এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, ব্যবসায়ী মাইনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক মতুর্জ আলী প্রমুখ। এরআগে একটি আনন্দ শোভাযাত্রা বহেড়াতৈল বাজারের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে বিদ্যালয় আঙিনা নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। সন্ধ্যায় দেশ বরেণ্য কণ্ঠ শিল্পীরা গান পরিবেশন করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles