35.1 C
Dhaka
Monday, June 15, 2026

Test

Test link

সখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

সখীপুরকালিয়াসখীপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫লাখ টাকা অর্থ সহায়ত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া বাজারে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর মাঝে এসব অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য রবিবার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার কচুয়া বাজা‌রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অত্র বাজারের ব্যবসায়ী এনামুল হকের ইলেকট্রনিক্স এর দোকান, পাশে অবস্থিত আবুল ও হামেদ আলীর মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সখীপুরে অগ্নিকান্ডে ৩ ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের।

বৃহস্পতিবার লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles