27.1 C
Dhaka
Monday, June 22, 2026

সখীপুরে আচারণবিধি লঙ্ঘনের দায়ে নারী কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

সখীপুরসখীপুরে আচারণবিধি লঙ্ঘনের দায়ে নারী কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌর নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অপরাধে সংরক্ষিত এক মহিলা কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী এ আদালত পরিচালনা করেন। এসময় ৭,৮ ও ৯ নং ওর্য়াড়ের মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনাকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা যায়, বুধবার সকালে
৭, ৮ ও ৯ ওয়ার্ড এর জবা ফুল প্রতীকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আর্জিনা নিয়মবহির্ভূত মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। পরে ‘তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী হাকিম ও রিটার্নিং অফিসার চিত্রা শিকারী জানান, ‘স্থানীয় সরকার ও পৌর আইন ৯-এর ৩১ ধারায় ওই মহিলা কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles