27.2 C
Dhaka
Saturday, June 13, 2026

সখীপুরে ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

সখীপুরসখীপুরে ইউপি'র উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বহুরিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ১ কোটি ২৩ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তার সভাপতিত্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে উন্মুক্ত বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মো.মোশারফ হোসেন। এ সময় বাজেট বিষয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, সখীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুলহাস গায়েন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles