21 C
Dhaka
Saturday, March 21, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে এবার মেয়রের পরিবারের তিনজনসহ ৫ জন করোনায় আক্রান্ত

সখীপুরসখীপুরে এবার মেয়রের পরিবারের তিনজনসহ ৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এবার মেয়র করোনায় আক্রান্ত হওয়ার পর ওই পরিবারের তিন জনসহ ৫ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে “সখীপুর বার্তাকে” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, গত বুধবার পৌরসভার মেয়রের দেহে করোনা শনাক্ত হয়। এর পর তার স্ত্রী, ছেলে, ছেলের বউ, নাতি ও বাড়িতে থাকা এক কর্মচারী, পৌরসভার ৫নং ওয়ার্ডের এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তিনি আরও জানান, শুক্রবার সকালে তাদের জানানো হয়েছে মেয়রের স্ত্রী হাসিনা আজাদ(৫৫), ছেলে বউ শারমিন সেলিম জ্যোতি(২৮), নাতি আদিয়ান রাজ আজাদ (৪), বাড়িতে থাকা কর্মচারী কার্তিক দাস, ও পৌরসভার ৫ নং ওয়ার্ডের মজিবুর রহমানের ছেলে মোশারফ হোসেনের দেহে করোনা শনাক্ত হয়েছে । এর আগে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ হালকা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles