26.6 C
Dhaka
Monday, June 22, 2026

Kunkku Casino Kirjaudu: Vertaa eri vaihtoehtoja

Kasinopelaaminen on yhä suosittua Suomessa, ja monet...

Punterz Casino App: Fördelar och Funktioner

Att spela online har blivit en populär...

সখীপুরে করাতকল মালিককে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা

সখীপুরসখীপুরে করাতকল মালিককে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ভ্রাম্যমাণ আদালত এক করাতকল মালিককে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদেশ দেন। পৌরসভার ৪ নং ওয়ার্ড এলাকার করাতকল মালিক ফারুক তালুকদারকে এ সাজা দেওয়া হয়। ফারুক ওই ওয়ার্ডের মৃত কান্দু তালুকদারের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ফারুক তালুকদার লাইসেন্স না নিয়ে করাতকলের ব্যবসা পরিচালনা করে আসছিল। এসময় ওই করাতকলে ৪৩০ ঘনফুট আকাশমনি ও ৩০ ঘনফুট অবৈধ শাল-গজারি কাঠ পাওয়া যায়। ওইসব কাঠের তিনি বৈধ কোন কাগজ দেখাতে পারেননি।  এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, করাতকলের লাইসেন্স না থাকায় এবং ৪৩০ ঘনফুট আকাশমনি এবং ৩০ ঘনফুট শাল-গজারি কাঠের বৈধ কাগজ দেখাতে না পারায় ব্যবসায়ী ফারুক তালুকদারকে এ সাজা দেওয়া হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles