29 C
Dhaka
Sunday, May 17, 2026

সখীপুরে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি চলছেই

সখীপুরসখীপুরে কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি চলছেই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সখীপুর উপজেলা শাখার কর্মচারীদের কর্মবিরতি চলছেই। গত সোমবার থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। বুধবারও তারা সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবী পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে কর্মবিরতি, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বিভিন্ন দাবী আদায়ে ওই সংগঠনের সভাপতি ও ইউএনও অফিসের অফিস সহকারী (কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক (সিএ কাম-ইউডি) বুদ্ধদেব সরকার এবং কোষাধ্যক্ষ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী (কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) সাজেদুল ইসলাম সমাবেশে প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে দাবী আদায়ে কর্মচারীরা আন্দোলনে নামায় উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিসে কাজে স্থবিরতা দেখা দিয়েছে। এসবি/ইসমাইল

Check out our other content

Check out other tags:

Most Popular Articles