29 C
Dhaka
Wednesday, September 16, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপু‌রে খাদ্যবান্ধব চাল বিতর‌ণে অনিয়‌মের অ‌ভি‌যো‌গে সা‌বেক ছাত্রলীগ সভাপ‌তির ‌ডিলার‌শিপ বা‌তিল, দেড়লাখ টাকা জ‌রিমানা

জাতীয়সখীপু‌রে খাদ্যবান্ধব চাল বিতর‌ণে অনিয়‌মের অ‌ভি‌যো‌গে সা‌বেক ছাত্রলীগ সভাপ‌তির ‌ডিলার‌শিপ বা‌তিল, দেড়লাখ টাকা জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক: সখীপু‌রে হতদ‌রিদ্র‌দের জন্য খাদ্যবান্ধব চাল বিতর‌ণের অনিয়মের অ‌ভি‌যো‌গে ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি আরিফ সরকা‌রের লাই‌সেন্স বা‌তিল ও এক লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী হা‌কিম ও সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন।

আদালত স‌ূত্রে জানা যায়, উপ‌জেলার কাকড়াজান ইউ‌নিয়‌নের সা‌পিয়াচালা বাজার বিক্রয় কে‌ন্দ্রের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আরিফ সরকার বেশ কিছু হতদ‌রি‌দ্রের মা‌ঝে ১০ টাকা কেজি দরের ৩০ কে‌জি চাল না দি‌য়ে ৩০০ টাকা ক‌রে বিতরণ কর‌ছিল। এছাড়াও চাল বিতর‌ণে ওজ‌নে কম দেওয়ারও অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরু‌দ্ধে।

ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট আসমাউল হুসনা লিজা ব‌লেন, হতদ‌রিদ্র‌দের মা‌ঝে চাল বিতর‌ণে অ‌নিয়ম ও ওজ‌নে কম দেওয়ার অপরা‌ধে আরিফ সরকা‌রের লাই‌সেন্স বা‌তিল ও ১ লাখ ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এদিকে পুরো উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতর‌ণ আপতত স্থগিত থাকবে বলেও তিনি জানান।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles