33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

Rolling Slots Casino Withdrawal Methods: Your Guide

Accessing your winnings swiftly and securely is...

Getting Started with saphireaud: Your Essential Guide

Embarking on the journey into the vibrant...

সখীপুরে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ

সখীপুরসখীপুরে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি:

সখীপুরে স্কুল পড়ুয়া মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে প্রথমে ধর্ষণ করা হয়। এরপর মেয়েটির যৌনাঙ্গে লোহার নাট ঢুকিয়ে দেয় অভিযুক্ত ব্যক্তি। পরে যৌনাঙ্গে অস্ত্রোপচার করে ওই লোহার নাট বের করে আনা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে এমন ঘটনা ঘটার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার শিশুটির মা এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দুলাল হোসেনকে। মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের খাবার খেয়ে মেয়েটি পাশের দুলালের বাড়ি খেলতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে দুলাল। একপর্যায়ে ছোট্ট মেয়েটির যৌনাঙ্গ দিয়ে লোহার নাট ঢুকিয়ে দেয় দুলাল। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুলাল পালিয়ে যান।মেয়েটির মা বলেন, মেয়ে ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে যৌনাঙ্গ থেকে নাট বের করে আনেন চিকিৎসকেরা। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, গতকাল শুক্রবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে দুলাল হোসেনকে একমাত্র আসামি করে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা হওয়ার পরই দুলাল হোসেনকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles