27.7 C
Dhaka
Monday, June 22, 2026

সখীপুরে দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি জাহাঙ্গীর সম্পাদক লুৎফর

সখীপুরসখীপুরে দলিল লেখক সমিতির নির্বাচন, সভাপতি জাহাঙ্গীর সম্পাদক লুৎফর

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেড’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা হতে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো.জাহাঙ্গীর আলম খান (গোলাপফুল প্রতীক) ৬২ ভোট পেয়ে বিজয়ী হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি মো. ইউসুব আলী ( ছাতা প্রতীক) পান ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান (হাতপাখা প্রতীক ) ৯২ভোট পেয়ে বিজয়ী হন। এর নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল লতিফ মিন্টু (আনারস প্রতীক)পান ৫৯ ভোট। মোট ১৬৯ জন ভোটারের মধ্যে ভোটাধীকার প্রয়োগ করেছেন ১৬৪ জন। বাকী ৩ জন মারা গেছেন। আর ২ জন বিদেশ অবস্থান করছেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, বাহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, আব্দুল জব্বার চেয়ারম্যান, সাংবাদিক আমিনুল ইসলাম, কাউন্সিলর দোলোয়ার সিকদার।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles