26.6 C
Dhaka
Thursday, June 11, 2026

top casinos 58txt

The 50 Best Casinos in the United...

top casinos 57txt

10 Greatest Casinos In Typically The United...

top casinos 56txt

The 50 Best Casinos in the United...

সখীপুরে দামি কাপড়-কসমেটিকসের জন্য স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে স্ত্রীর আত্মহত্যা!

জাতীয়সখীপুরে দামি কাপড়-কসমেটিকসের জন্য স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে স্ত্রীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ইছম আক্তার আশা (১৯) নামের এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। দামি কাপড়-চোপড় ও কসমেটিকসের জন্য স্বামীর সঙ্গে অভিমান করে তিনি বিষ পান করেছেন বলে স্বামী রওশন মিয়া পুলিশকে জানিয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাজাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই রওশন মিয়া তাঁর শ্বশুরকে সঙ্গে নিয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে সখীপুর উপজেলার বাজাইল গ্রামের কাঠমিস্ত্রি রওশন মিয়ার (২৬) সঙ্গে পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার সোনাতুলা গ্রামের খলিল কাজীর মেয়ে ইছম আক্তার আশার (১৯) বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই স্ত্রী আশা তাঁর স্বামীর কাছে বিভিন্ন সময় দামি কাপড় ও কসমেটিকস দাবি করত। কিন্তু অধিকাংশ সময়ই কাঠমিস্ত্রি স্বামীর পক্ষে স্ত্রীর দাবি পূরণ করা সম্ভব হতো না। এ কারণে প্রায়ই অভিমান করে থাকত স্ত্রী ইছম আক্তার আশা। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্বামী রওশন মিয়ার কাছে কসমেটিকসের দাবি জানান। কিন্তু রওশন মিয়া তাঁর কাছে টাকা নেই বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে অভিমানে স্ত্রী নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছে বলে বাড়ি থেকে ফোন যায় স্বামীর কাছে। স্বামী রওশন মিয়া দ্রুত বাড়ি ফিরে ঘরের দরজা ভেঙে দেখেন স্ত্রী ইছম আক্তার আশা বিষপান করে ঘরের মেঝেতে ছটফট করছেন। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পরে সখীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান সখীপুর বার্তাকে বলেন, এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে আরও তদন্ত করা হচ্ছে।

এসবি/এস

Check out our other content

top casinos 58txt

top casinos 57txt

top casinos 56txt

top casinos 58txt

top casinos 57txt

top casinos 56txt

Check out other tags:

Most Popular Articles