20 C
Dhaka
Sunday, March 22, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

সখীপুরসখীপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নিখোঁজের একদিন পর সুজন নামের (১১) এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সখীপুর থানা পুলিশ শনিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বখতিয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে। নিহত সুজন উপজেলার গড়বাড়ি গ্রামের আন্নাছ আলীর ছেলে এবং গড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ জানান, নিহত শিশুর বাবা-মা জানিয়েছে শুত্রবার সন্ধ্যার পর তার ছেলে সুজন নিখোঁজ হন। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে বলে তাদের ধারণা। শিশুটির শরীরে হালকা পাতলা আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
সখীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বদিউজ্জামান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা। শনিবার দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিষয়টি জানা যাবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles