33.4 C
Dhaka
Monday, June 22, 2026

Playfina Casino Willkommensbonus: Ihr Expertenrat für Neukunden

Die Welt der Online-Casinos lockt mit verlockenden...

Mastering advanced strategies in casino gameplay An essential guide

Mastering advanced strategies in casino gameplay An...

Joo Casino Bonus: So holen Sie das Beste heraus

Willkommen in der spannenden Welt der Online-Casinos,...

সখীপুরে নিজস্ব অর্থায়নে কাঁচা সড়ক সংস্কার

সখীপুরসখীপুরে নিজস্ব অর্থায়নে কাঁচা সড়ক সংস্কার

ইসমাইল হোসেনঃ সখীপুরে নিজ অর্থায়নে প্রায় ৮ কিলোমিটার কাঁচা সড়ক সংস্কার করা হয়েছে। গত কয়েকদিনে উপজেলার বুড়িচালা গ্রামের ইউসুফ আলীর ছেলে শহিদুল ইসলাম রাজু কাকড়াজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সড়ক মেরামত করেন।

জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িচালা, সাপিয়াচালা, দুর্গাপুর, নোয়ালীচালা, মামুদ নগর এলাকার কাঁচা সড়কগুলো গত বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছিল। পরে ব্যবসায়ী শহিদুল ইসলাম রাজু সম্পূর্ণ নিজ অর্থায়নে ওইসব কাঁচা সড়ক মেরামতের উদ্যোগ নেন।

ওই সড়ক দিয়ে যাতায়াতকারী রাসেল আহদে বলেন, সমাজে শহিদুল ইসলামের মত অনেক লোক রয়েছে। কিন্তু তারা মানুষের কল্যানের কথা চিন্তা করেনা। কিন্তু শহিদুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও জনকল্যাণে সড়কগুলো চলাচলের উপযোগী করে দিয়েছেন।

এ বিষয়ে শহিদুল ইসলাম রাজু বলেন, সড়কগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। মানবিক দায়িত্ববোধ থেকে ওইসব সড়ক মেরামত করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles