29 C
Dhaka
Sunday, May 17, 2026

সখীপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

সখীপুরসখীপুরে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সাঁতার কাটতে গিয়ে মামুন(১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বহেড়াতৈল নকিল বিলে এ ঘটনা ঘটে৷ মামুন ভূগলিচালা গ্রামের হাকিম মিয়ার ছেলে এবং লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজে ছাত্র। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মামুন ও তার বন্ধুরা নকিল বিলে সাঁতার কাটতে নামে। হঠাৎ মামুন ও শাহেদকে পানিতে ডুবতে দেখে বন্ধুরা চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা শাহেদকে উদ্ধার করলেও প্রায় ১ ঘন্টা খোঁজাখোঁজির পর মামুনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles