33.4 C
Dhaka
Monday, June 22, 2026

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge Regulering av...

JackpotCity Casino Canada 150 Free Spins No Deposit FAQ

Navigating the world of online casino bonuses...

সখীপুরে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

সখীপুরসখীপুরে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব সার বীজ বিতরণ করবে। কর্মসূচির আওতায় সখীপুর উপজেলার ৭ হাজার ৫০ জন কৃষক গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর খেসারি ও টমেটোসহ ১০ ধরনের ফসলের বীজ পাবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এসময় উপজেলার প্রায় তিন শতাধিক কৃষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles