27 C
Dhaka
Wednesday, November 11, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে বিমান বা‌হিনীর উ‌দ্যো‌গে প্রতিবন্ধী দুস্থদের ত্রাণ সহায়তা

জাতীয়সখীপুরে বিমান বা‌হিনীর উ‌দ্যো‌গে প্রতিবন্ধী দুস্থদের ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী ও দুস্থদের ত্রাণ সহায়তা দি‌য়ে‌ছে বাংলা‌দেশ বিমান বা‌হিনী। আজ শুক্রবার দুপুর ১২টায় বিমান বা‌হিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির উ‌দ্যো‌গে শাহীন স্কুল এন্ড ক‌লেজ মা‌ঠে ৮০ জন প্র‌তিবন্ধী ও দু‌স্থদের হা‌তে ত্রাণ সামগ্রী তু‌লে দেওয়া হয়। 

এ সময় বাংলা‌দেশ বিমান বা‌হিনী পাহাড়কাঞ্চনপুর ঘা‌ঁটির উইং কমান্ডার মো. আব্দুল মোমেন (অধিনায়ক, পরিচালন শাখা), স্কোয়াড্রন লিডার দেলোয়ার হোছাইন (অধিনায়ক, প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিট), স্কোয়াড্রন লিডার লোকমান হোসেনসহ (ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘাঁটি কর্মচারী বহর) সখীপুর থানার ৪জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, প্র‌তিজ‌নের জ‌ন্যে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, লেবু ও একটি ক‌রে সাবান।

–এসবি/সাইফুল ইসলাম সা‌নি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles