29 C
Dhaka
Wednesday, September 16, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে ভাতিজি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল গ্রেপ্তার

জাতীয়সখীপুরে ভাতিজি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে এক কলেজছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে রেব টাঙ্গাইল- ১২ তাকে গ্রেপ্তার করে। বাদল মিয়া সখীপুর উপজেলার রতনপুর গ্রামের কাশেম বাজার এলাকার দরবেশ আলীর ছেলে।
বাদল মিয়া ১৭ সালের ১১ জানুয়ারি তার প্রতিবেশী ভাতিজি কলেজছাত্রীকে অপহরণ করে পরিত্যক্ত একটি বাড়িতে ৬ মাস আটকে রেখে ধর্ষণ করে। পরে ২৯ জুলাই পরিত্যক্ত ঘর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই সখীপুর থানায় বাদল মিয়াকে আসামি করে ধর্ষণ মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে জামিনে মুক্তি পেয়ে পলাতক ছিল। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইয়াসমিন বাদল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেন। সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন কলেজ ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদল মিয়াকে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles