28 C
Dhaka
Thursday, August 13, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

সখীপুরসখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, বাসী খাবার বিক্রির অপরাধে সাজ্জাত রেস্টুরেন্টের মালিক রায়হান রাসেলকে ৭০ হাজার টাকা, নকল প্রসাধনী বিক্রির অপরাধে সাদিয়া কসমেটিকের মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা, মুগ ডালে ক্যামিকেল মেশানোর অপরাধে আলামিন স্টোরের মালিকে ১০ হাজার এবং একই অপরাধে মারিয়া এন্টারপ্রাইজের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলের ভোক্তা অধিদপ্তরের পরিচালক আসাদুজ্জামান রুমের বলেন, বিভিন্ন অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles