30 C
Dhaka
Friday, September 25, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে মুখতার ফোয়ারার ঝর্ণার কল চোর গ্রেফতার

সখীপুরসখীপুরে মুখতার ফোয়ারার ঝর্ণার কল চোর গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভার সৌন্দর্য বর্ধক মুখতার ফোয়ারার ঝর্ণার কল চুরি করার সময় পারবেজ আহমেদ পাপ্পু (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে কল চুরির কথা স্বীকার করেছে সে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে ফোয়ারা থেকে কল খোলার সময় হাতেনাতে ওই চুরকে আটক করে পুলিশে দেয় পৌরসভার নাইটগার্ড মো. আবু তালেব। সে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ফরিদ মিয়ার ছেলে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সময়ে মোখতার ফোয়ারা থেকে ৯০ টি ঝর্ণার কল চুরে গেছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে কল খোলার সময় এক যুবককে আটক করা হয়। এ সময় সে চারটি কল খোলে নেয়।
সখীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফোয়ারা থেকে ঝর্ণার কল খোলার সময় চারটি কলসহ এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনের মামলা আছে। আদালতে চুরি করার কথা সে স্বীকার করেছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles