33.9 C
Dhaka
Sunday, June 21, 2026

Lucky Vip Casino Games: Future Trends Shaping Online Play

The online casino industry is a dynamic...

Gentleman Jim Casino Login: Your Expert Access Guide

Embarking on your online gaming adventure at...

Cosmobet Casino Registration: Unlock Top Gaming Features

Embarking on an online gaming adventure is...

সখীপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত। দুই যুবক আটক

বাংলাদেশশিক্ষাসখীপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত। দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ওই ছাত্রীর বাবা বখাটের লাঠিপেটার শিকার হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে স্কুলছাত্রীর বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চার জনের বিরুদ্ধে সখীপুর থানায় অভিযোগ করেন। পুলিশ উপজেলার কীর্ত্তনখোলা উত্তরপাড়া থেকে মোস্তফা (২৪) ও আলহাজ (২১) নামের দুই যুবককে আটক করে। আহত নাসির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার স্কুল ছুটির পর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার পথে মোস্তফা ও আলহাজ নামের দুই যুবকসহ চারজন বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনা বাড়িতে জানালে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যান। এ সময় বখাটেদের লাঠির আঘাতে ছাত্রীর বাবা নাসির উদ্দিন আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুইজনকে আটক করা হয়েছে। বাকী দুইজনকে আটকের চেষ্টা চলছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles