27.4 C
Dhaka
Tuesday, March 31, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে মোহাম্মদ আলী হত্যাকান্ড- খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সখীপুরসখীপুরে মোহাম্মদ আলী হত্যাকান্ড- খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

Sakhipur, Tangailsss

  • নিজস্ব প্রতিবেদক: সখীপুরে আলোচিত মোহাম্মদ আলী হত্যাকান্ডের সঙ্গে জড়িত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মানবাধিকার সংস্থা ‘ইউনিট ফর ইউনিভার্স হিউম্যান রাইট্স অব বাংলাদেশ ফাউন্ডেশন’ ও এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তক্তারচালা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই সহস্রধিক নারী-পুরুষের অংশ গ্রহণে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, অধ্যক্ষ সাঈদ আজাদ, মানবাবাধিকার কর্মী আবুল হাসেম দূর্জয়, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান, নিহতের মেয়ে রোকিয়া বেগম প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা মোহাম্মদ আলীর চিহ্নিত হত্যাকারী রফিকুল ইসলাম, পনির কাজী, আছিয়া বেগম ও নেহাজ উদ্দিন কাজীকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি এবং মামলা নিতে তাল বাহানা করার অভিযোগে মির্জাপুর থানার ওসিকে প্রত্যাহার ও তার বিচার দাবি করেন।
    জানা যায়,  ২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ী মোহাম্মদ আলীকে তাঁর ভাতিজা রফিকুল ইসলাম ও নাতি পনির কাজী তাদের এক আত্মীয় বাড়ি যাওয়ার কথা বলে একই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে ভাতিজা রফিকুল ইসলাম ও নাতি পনির বাড়ি ফিরে আসলেও মোহাম্মদ আলী বাড়ি ফিরে না আসা ও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরদিন শুক্রবার মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলার হতেয়া গ্রামের হলুদিয়াচালা এলাকার একটি সড়কের পানি নিষ্কাশনের ড্রেনের ভেতর থেকে পুলিশ মোহাম্মদ আলীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে রফিকুল ইসলাম, পনির কাজী, আছিয়া বেগম ও নেহাজ উদ্দিন কাজীকে আসামী করে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles