28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

Онлайн казино: развлечение доступно всем

Онлайн казино: развлечение доступно всем Что такое онлайн...

The Dolly Feature: A Modern Slot Game Mechanic Explained

The Dolly Feature: A Modern Slot Game...

সখীপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

জাতীয়সখীপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশের পর উপজেলার কাহারতা উচ্চ বিদ্যালয়ের মো. নাসির উদ্দিন নামের ওই শিক্ষক মেয়েটির পরিবার কর্তৃক মারধরের শিকার হোন। এরপর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন।
বুধবার ওই এলাকায় গিয়ে ছাত্রীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৮ জানুয়ারি বিকেলে ওই ছাত্রী উপজেলার কাহারতা জয়বাংলা বাজারে শিক্ষক নাসির উদ্দিনের মাস্টার স্টোর নামের দোকানে যায়। একা পেয়ে নাসির ওই ছাত্রীকে ফুঁসলিয়ে দোকানের পেছনের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখায় শিক্ষক নাসির উদ্দিন। পরে মেয়েটি ঘটনার তিনদিন পর বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে মারধর করে এবং বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি শওকত শিকদার বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওই ছাত্রীর চাচা বলেন, এ বিষয়ে ওই লম্পট শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে।
সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, বিষয়টি জেনে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে শিক্ষক নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এসব আমার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র।

 

এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles