33.4 C
Dhaka
Monday, June 22, 2026

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge Regulering av...

JackpotCity Casino Canada 150 Free Spins No Deposit FAQ

Navigating the world of online casino bonuses...

সখীপুরে শিয়ালের কামড়ে আহত ৭

সখীপুরসখীপুরে শিয়ালের কামড়ে আহত ৭

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে পাগলা শিয়ালের কামড়ে বৃদ্ধসহ একই গ্রামের সাতজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- দক্ষিণ কচুয়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মকবুল হোসেন (৮০), মৃত বাহাদুর মিয়ার ছেলে শামসুল হক (৭০), লতিফ মিয়ার ছেলে আবদুল বাছেদ (৭০), মহসিন মাস্টারের স্ত্রী আছিয়া বেগম (৬৫) তার মেয়ে শান্তনা আক্তার (৪০), জাফর আহমেদের মেয়ে হাওয়া বেগম (৪৫) এবং জোয়াহের আলীর ছেলে শাহজালাল (৪৫)। এদের মধ্যে বৃদ্ধ মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে গুরুতর আহত অবস্তায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ৫ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. বাদল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় উপজেলাব্যাপী এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে। সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম উপজেলা পর্যায়ে ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করে বলেন, আহতদের মধ্যে ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles