25 C
Dhaka
Friday, March 20, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

সখীপুরসখীপুরে সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে তুলা মিয়া নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালিয়া ভন্ডেশর পাড়া এলাকায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের ভন্ডেশর পাড়া গ্রামে তুলা মিয়া সরকারি খাস জমি থেকে ভেকু বসিয়ে মাটি কেটে নিজের জমি ভরাট করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালায়। এসময় আদালত তুলা মিয়াকে ১লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ দণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles