28.5 C
Dhaka
Saturday, June 20, 2026

Tortuga Casino Login: Pros, Cons & Your Pirate Adventure

Embarking on a quest for thrilling online...

The Role of Luck in Casino Success

The Allure of Luck in Gambling For many,...

Mr Vegas Casino Canada: Your Guide to Top Features

Navigating the world of online casinos can...

সখীপুরে হেরোইনসহ মহিলা ইউপি সদস্য গ্রেফতার

সখীপুরসখীপুরে হেরোইনসহ মহিলা ইউপি সদস্য গ্রেফতার


মামুন হায়দার: 

সখীপুরে ১৫ পুরিয়া হেরোইনসহ বাছিরন নেছা (৪০) নামের এক মহিলা ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সানোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য বাছিরনকে গ্রেফতার করা হয়। সে একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় সখীপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে ওই ইউপি সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এর আগে গত শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যের কাছ থেকে মাদক ক্রেতা শিপন (৪২) নামের এক যুবককেও আটক করে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, ওই নারী ইউপি সদস্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকালে তার কাছ থেকে হেরোইনসহ মাদক বিক্রির আড়াই হাজার টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। তার স্বামী সানোয়ার হোসেন মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে বলেও জানান তিনি।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles