27.7 C
Dhaka
Friday, June 12, 2026

The Dolly Feature: A Modern Slot Game Mechanic Explained

The Dolly Feature: A Modern Slot Game...

Winnita Casino

Winnita Casino Benvenuto su Winnita, il luogo ideale...

Winnita in Italia: Caratteristiche, Giochi e Pronostici Sportivi

Winnita in Italia: Caratteristiche, Giochi e Pronostici...

সখীপুরে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী বৃদ্ধ ফুফা গ্রেপ্তার

জাতীয়সখীপুরে ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী বৃদ্ধ ফুফা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বেলাল হোসেন (৫০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। বেলাল হোসেন উপজেলার প্রতিমা বংকী মধ্যপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে এবং সম্পর্কে ওই শিশুটির ফুফা। শিশুটি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বেলালের বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ মঙ্গলবার ভোর রাতে অভিযুক্ত বেলালকে গ্রেপ্তার করেছে।
ওই শিশুর প্রতিবেশী ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী বেলাল হোসেন টাকার লোভ দেখিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে ধর্ষণের চেষ্টা করে আসছিল। গত শুক্রবার বিকেলে শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশে পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। সেখানে ওড়না দিয়ে মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখায়। কিন্তু মেয়েটি বাড়িতে এসে তার মাকে বিস্তারিত জানায়।
অন্য একটি সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন মাতাব্বর ঘটনাটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত বেলাল হোসেন টাকার অংক নিয়ে গড়িমসি করায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ জানান, অভিযোগের পরপরই বেলালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সে প্রাথমিকভাবে ওই শিশুকে যৌন হয়রানির কথা স্বীকার করেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles