30.8 C
Dhaka
Tuesday, June 23, 2026

Dolda fördelar med Total Casino Registrering

Att registrera sig på ett online casino...

Come On Casino Sverige: En Steg-för-Steg Guide

Välkommen till vår praktiska guide för Come...

Welcome to the World of Online Casinos: A Beginner’s Guide

The allure of casinos has captivated many,...

সখীপুরে ১২ মামলার আসামি গ্রেফতার

সখীপুরসখীপুরে ১২ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন আইনে করা ১২ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা গ্রাম থেকে আনোয়ার হোসেন ওরফে উজ্জল (৪২) নামের ওই আসামিকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সময় তার অপর সহযোগী জেলার কালিহাতী উপজেলার কামন্না গ্রামের মৃত রশিদ শিকদারের ছেলে শাহআলমকে (২০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক সম্র্রাট আনোয়ার হোসেন ওরফে উজ্জল জেলার ঘাটাইল উপজেলার লাউয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।

সখীপুর থানার উপপরিদর্শক মো. জাহেদুল ইসলাম জানান, আনোয়ার হোসেন ওরফে উজ্জলের নামে জেলার ঘাটাইল থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন আইনে ১২টি মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলা মাথায় নিয়েও সে গোপনে মাদকের ব্যবসা করে আসছে। সে একাধিক মোবাইল ফোন ব্যবহার ও বারবার অবস্থান পরিবর্তন করে কয়েকজন সহযোগী নিয়ে মাদকের ব্যবসা করছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তার অপর এক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন বলেন, গ্রেফতারকৃত ১২ মামলার আসামি ও তার সহযোগীর নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই দুই আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles