28 C
Dhaka
Saturday, November 14, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

জাতীয়সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ২৫ কোটি ৪৬ হাজার ৬শ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় পৌরসভার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। এতে আয় ধরা হয় ২৫ কোটি ৪৬ হাজার ৬শ ১৪ টাকা ও ব্যয় ধার্য করা হয় ২৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৭শ ৬১ টাকা। স্থিতি ১ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ৮শ ৫৩ টাকা।

পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, প্যানেল মেয়র মো. বিল্লাল শিকদারসহ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

-এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles