28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

The Dolly Feature: A Modern Slot Game Mechanic Explained

The Dolly Feature: A Modern Slot Game...

Winnita Casino

Winnita Casino Benvenuto su Winnita, il luogo ideale...

সখীপুর মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন, স্বপন সভাপতি বাবুল সম্পাদক

জাতীয়সখীপুর মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন, স্বপন সভাপতি বাবুল সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে মো. স্বপন ও সাধারণ সম্পাদক পদে মো. বাবুল মিয়া ওরফে বাবুল মিলিটারী বিনা প্র‌তিদ্ব‌ন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সখীপুর জেলখানামোড় এলাকার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. ফজলুল হক এ কমিটি ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার কাজী শহিদ, রিটার্নিং কর্মকর্তা সাংবাদিক সাইফুল ইসলাম সানিসহ ওই সমিতির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিনা প্র‌তিদ্ব‌ন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- কার্যকরী সভাপতি পদে জাহাঙ্গীর সরকার, সহ-সভাপতি মো. ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদ, সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ রুমি, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, সড়ক সম্পাদক নাজমুল হোসেন, ক্রীড়া সম্পাদক রিপন মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মোজাম্মেল হক ইমন। প্রধান নির্বাচন কমিশনার ফজলুল হক সখীপুর বার্তাকে জানান, আমাদের পক্ষ থেকে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি ছিলো। কিন্তু কোনো পদেই প্র‌তিদ্ব‌ন্দ্বি না থাকায় যাচাই বাছাই শেষে সকল প্রার্থীদের প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles