28.5 C
Dhaka
Saturday, June 20, 2026

QBet Nederland: U complete reisbegeleider pro online gokken Meyer Industries Limited

Gelijk legaal Nederlandse offlin gokhuis biedt iDEAL...

Sol Casino Mobile App: Your Ultimate Review & Guide

Embarking on your mobile gaming journey with...

Casino Buiten Registratie te Nederlan ️ Het Eersterangs 10 vanuit 2025

Hierbij vasthouden je toezicht over jouw speelgedra...

সেই ইউএনও’র বিরুদ্ধে পাল্টা মামলা, ফের উত্তপ্ত বরিশাল

জাতীয়সেই ইউএনও’র বিরুদ্ধে পাল্টা মামলা, ফের উত্তপ্ত বরিশাল

অনলাইন ডেস্কঃ বরিশালের সেই ইউএনও’র বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে পাল্টা দুটি নালিশি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
রবিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং একই প্রতিষ্ঠানের কর্মচারী মো. বাবুল বাদী হয়ে ওই মামলা দুটির আবেদন করেন।
বাদীর পক্ষের আইনজীবী বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম খোকন এবং মো. বাবুলের করা মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে বিসিসির কাজে বাধাদান, বিনা উসকানিতে বিসিসির কর্মচারীদের ওপর গুলিবর্ষণের নির্দেশ প্রদান, হামলা, গুলিতে একাধিক ব্যক্তির অঙ্গহানি এবং ৩০-৪০ জনকে আহত করার অভিযোগ আনা হয়েছে।
মামলার আবেদনে ইউএনও ছাড়াও ১৮ আগস্ট রাতে তার বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যসহ আরও ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো মামলার বিষয়ে আদেশ দেয়নি ম্যাজিস্ট্রেট।
তথ্য সূত্রে জানা যায়, গেল‘বুধবার রাতে নগরীতে অতিরিক্ত ব্যানার ফেস্টুন অপসারণের ঘটনায় পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় সিটি মেয়রকে প্রধান আসামি করে ইউএনও নিজে বাদী হয়ে একটি ও পুলিশ বাদী হয়ে প্রায় ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় কাউন্সিলরসহ এ পর্যন্ত প্রায় ২১ জন গ্রেপ্তার হয়েছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles