28.3 C
Dhaka
Monday, June 22, 2026

Level Up Casino in Deutschland: Top Strategien für Gewinne

Die Welt der Online-Casinos entwickelt sich ständig...

Sahara Sands Casino Spiele: Tipps für Anfänger im Überblick

Der erste Schritt in die aufregende Welt...

সড়কে নিন্মমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করলেন এমপি জয়

জাতীয়সড়কে নিন্মমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করলেন এমপি জয়

নিজস্ব প্রতিবেদক: সখীপুর-বাটাজোড় সড়কের সংস্কার কাজে নিন্মমানের ইট ব্যবহার করায় কাজটি বন্ধ করে দিলেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। সোমবার সকালে হঠাৎ করেই তিনি ওই সড়কের কাজ পরিদর্শনে যান। এ সময় স্থানীয়দের অভিযোগ এবং ইটের পর্যবেক্ষন নিজেই করেন। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ডেকে রাস্তার কাজটি বন্ধ করে দেন। স্থানীয় এলজিইডি প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ বলেন, সখীপুর-বাটাজোড় সড়কের সংস্কার কাজ দুর্গা এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পান। ওই সড়কের ৪ কিলো ৬’শ মিটারের মেরামতে ১কোটি ২লাখ টাকা ব্যয়ের কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান করছেন। স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয় বলেন, ‘এটি তাঁর নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। আর এ রাস্তাটি সখীপুর উপজেলা রোড। গুরুত্বপূর্ণ এ রাস্তাটির কাজ নিন্মমানের ইটের হবে তা কী করে সম্ভব! যে ইট দিয়ে কাজ করা হচ্ছে আগামি এক বছর পর ওই ইট দিয়েই রাস্তাটির কার্পেটিং করা হবে। এভাবেই টেন্ডার হয়েছে। এ কারণে কাজের গুণগত মান ভালো হওয়া চাই। নিম্মামানের ইট ব্যবহার করার জন্যই কাজটি বন্ধ করে দিয়েছি। স্থানীয়রা আমাকে অত্যন্ত ভালোবাসে বলেই এসব বিষয় অবহিত করে থাকেন।’

-এমএইচ/এসআইএস

Check out our other content

Check out other tags:

Most Popular Articles