33.6 C
Dhaka
Saturday, June 27, 2026

Egypt learns earliest royal tomb inside goldbet mobile login the over 100 decades

BlogsCommon representative-laid out tags because of it...

Titanic Signs, Allegory vulkan vegas casino canada and you can Design

PostsPoemsA love page authored by Richard GeddesThe...

২ মাসের মাথায় সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পরিবর্তন

বাংলাদেশশিক্ষা২ মাসের মাথায় সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পরিবর্তন

নিজস্ব প্রতিবেদকঃ ২ মাসের মাথায় সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পরিবর্তন হয়েছে। এতে ওই কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক  রফিক-ই-রাসেলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার কলেজের গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এড.জোয়াহেরুল ইসলাম সভাপতিত্ব করেন। রফিক-ই- রাসেল ওই কলেজের শুরুতেই প্রভাষক পদে যোগ দেন। কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান গত ১৩ সেপ্টেম্বর অবসরে যান। এরপর রেনুবর রহমান আরও ১৫ দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ১ অক্টোবর পরিসংখ্যান বিভাগের প্রধান অরুন কুমার সাহাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। অরুন সাহা উপাধ্যক্ষ পদে আবেদন করায় তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবারের সভায় রফিক-ই-রাসেলকে ওই কলেজের এ বছরের তৃতীয়তম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
রফিক-ই-রাসেল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক-ই- রাসেলের স্ত্রী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহানাজ বেগম নাজ। এসবি/ ইসমাইল

Check out our other content

Check out other tags:

Most Popular Articles