33 C
Dhaka
Wednesday, October 14, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে ৫ নির্দেশনা

জাতীয়আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে ৫ নির্দেশনা

অনলাইন ডেস্কঃ আগামীকাল রোববার থেকে সরকারি পাঁচ নির্দেশনা মেনে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। বৃহস্পতিবার (৬ জুলাই) অধিদপ্তর থেকে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় এডিস মশার বংশবিস্তার রোধে প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে বলা হয়েছে। প্রতিষ্ঠানের ফুলের টব নিয়মিত পরিষ্কার করা ও যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে। এছাড়া উপস্থিত শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে প্রতিদিন শিক্ষার্থীদের জানাতে বলা হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আগামীকাল উল্লেখিত নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles