34.1 C
Dhaka
Saturday, June 13, 2026

ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিলেন কাদের সিদ্দিকী

জাতীয়ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিলেন কাদের সিদ্দিকী

বার্তা ডেস্কঃ আগামী ৮ জুন জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। আজ দুপুরে মতিঝিলের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামের কথা জানান তিনি। জোটের নির্বাচিত ৮ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দুর না করলে জোট ছাড়া হবে।
উল্লেখ্য, গত ৫ই নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

এসবি/সানি,   সূত্র: মানবজমিন

Check out our other content

Check out other tags:

Most Popular Articles