29 C
Dhaka
Monday, October 12, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কে‌টে ফেলেছেন স্ত্রী

অন্যান্যজীবনধারাঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কে‌টে ফেলেছেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কে‌টে পা‌লিয়ে‌ছেন স্ত্রী। বুধবার (১৭ এপ্রিল) সকা‌লে উপ‌জেলার রাউৎবা‌ড়ি গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

প‌রে তা‌ঁকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়ার পর উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়। ঘটনার পর থেকে তার স্ত্রী জা‌কিয়া পলাতক আছেন। আহত স্বামী ফিরোজ (২৫) ওই গ্রা‌মের শাহজাহানের ছে‌লে। ফি‌রো‌জের মামা আরজু বলেন, ‌বি‌য়ের পর থে‌কেই স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল। সকা‌লের দিকে আমার ঘুমন্ত ভাগিনার পুরুষাঙ্গ কে‌টে তার স্ত্রী পালিয়ে যায়। লোকজন চিৎকার শুনে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসে।

উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের উপসহকা‌রী মে‌ডি‌কেল অ‌ফিসার কাজল তালুকদার ব‌লেন, পুরুষাঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলা হ‌য়ে‌ছে। প্রচুর রক্তক্ষরণ হ‌য়ে‌ছে। উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আহসান উল্লাহ বলেন, ঘটনা‌টি শু‌নে‌ছি। ‌এই বিষ‌য়ে এখনো কোনো অ‌ভি‌যোগ পাইনি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles